শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচন : কাদেরকে জাতিসংঘের প্রতিনিধি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 29

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও মুহাম্মদ ফারুক খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পিসফুল একটা নির্বাচন বাংলাদেশে হোক, এটাই জাতিসংঘ চায়। বিরোধীরা যে শর্তগুলোর কথা বলছে, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা (জাতিসংঘ) বলেছে, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

তিনি আরও বলেন, তারা (জাতিসংঘ) বলেছে, ‘বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলে আমাদের ভালো লাগবে’। এ বিষয়টিই তারা মূলত বলেছে।

বৃহস্পতিবার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে দেখা করে তার কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়ার কথা সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক শিবিরে দ্বন্দ্বের মধ্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রস্তাব তুলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন সংসদ সদস্য।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের প্রস্তাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে। বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি তুলেছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী এই দাবি মেনে নেয়ার সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্দলীয় সরকারের যে দাবি বিরোধীরা তুলেছে, তা নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেসব বিষয়ে জাতিসংঘের কোনো বক্তব্য ও মাথাব্যথা নেই। তারা বলেছে, এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচন : কাদেরকে জাতিসংঘের প্রতিনিধি

আপডেট টাইম : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩