শিরোনাম :
কঠোর হস্তে দমন করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে : আইজিপি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / 27
যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রাজারবাগ পুলিশ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়। অগ্নিসন্ত্রাসীদের কোনপ্রকার ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবধরনের পদক্ষেপ নেয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ এর আগে তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে।
নিউজ লাইট ৭১
Tag :























