সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / 74

দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: নিউজ লাইট ৭১

জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ও একই গ্রামের মৃত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুলমাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। ওইদিন রতনপুর বাজার থেকে মোহাম্মদ আলী ও আসামিরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন। সেই ভাড়া করা ভিসিডি আসামিরা একজনের কাছে বিক্রি করে দেন।

এ নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মরদেহ আদিবাসী পাড়ার একটি সড়কের পাশে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩