শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে চেষ্টা চলছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / 25

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল জানিয়েছেন, ২৫ মার্চ কালরাতকে বৈশ্বিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আমরা বিশ্বের কাছে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘একই সঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদেরকেও আমরা বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যেখানে যেখানে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি, অচিরেই তাদের নিয়ে আসার জন্য ও ফাঁসির রায় কার্যকর করার জন্য।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা গুরুত্বপূর্ণ হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালরাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। ওই রাতে ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়। সেদিন রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসল, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে চেষ্টা চলছে

আপডেট টাইম : ১২:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩