শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ: আইজিপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / 23

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

সম্প্রতি বনানীতে একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় ৫৩ জনের বেশি বিএনপির নেতাকর্মীকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। বিএনপি’র দাবি, ঘরোয়া অনুষ্ঠানের দাওয়াতে গিয়ে বিনা ওয়ারেন্টে তাদের পুলিশ আটক করেছে। বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা কতোটা আইনসিদ্ধ হলো? সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবা‌বে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ওয়ারেন্ট ছাড়া কী কাউকে গ্রেপ্তার বা আটক করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাস বিরোধী কাজ করেছে জানতে চাইলে আইজিপি বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে। তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

বিএনপি দাবি করেছে বিরোধী দলকে সংক্ষুব্ধ করতে, বাধা দিতেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এ দাবির বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ: আইজিপি

আপডেট টাইম : ০৫:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩