শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 29

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, আইএমএফএর ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার জমা হয়েছে। সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে বলে জানান তিনি।

২.২ শতাংশ সুদে নেয়া এই ঋণ আসবে সাত কিস্তিতে। শেষ কিস্তি আসবে ২০২৬ সালে।

এর আগে, গত ৩১ জানুয়ারি বাংলাদেশের বহু প্রত্যাশিত ৪৭০ কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদন করে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ। বাংলাদেশকে এই ঋণ ৪২ মাসে দেবে সংস্থাটি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩