শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাকারবারি সন্দেহে বাংলাদেশি কৃষককে পেটাল বিএসএফ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 25

সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা (ফাইল ছবি)

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের জিরোলাইনে আলু ক্ষেতে কাজ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) বেধড়ক মারধরে আমজাদ হোসেন (৫০) নামে এক বাংলাদেশি কৃষক মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনাটি গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেষা কুটিচন্দ্রখানা নাকারজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নং-৯৪০ এর সাব পিলার ৫ ও ৬ এস’র সন্নিকটে ঘটেছে।

জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে বাংলাদেশি কুটিচন্দ্রখানা নাকারজান গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেন সীমান্তের জিরোলাইনে আলু ক্ষেত দেখতে যান। এ সময় চোরাকারবারি সন্দেহে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ১৩৮ ব্যাটালিয়নের সেউটি-২ (ছাপরি) ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আমজাদকে আটক করে।

এ সময় কিছু বুঝে উঠার আগেই বিএসএফ সদস্যরা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারপিট করতে থাকে। মারপিটে অজ্ঞান হয়ে পরলে তাকে নিহত ভেবে সীমান্ত ঘেঁষা আলু ক্ষেতে ফেলে রেখে কাঁটাতারের ভিতরে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে পরিবারের লোকজন ওই আলু ক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেনকে উদ্ধার করেন। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রেখে তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানা গেছে।

সীমান্তবাসী আশরাফুল ইসলাম ও হয়রত আলী বলেন, শুনেছি বিএসএফের মারপিটে আমজাদ হোসেন আহত হয়েছেন। তবে তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা আমরা জানি না।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল ইসলাম বলেন, লোক মারফত শুনেছি একজন বাংলাদেশি কৃষক আলুর ক্ষেত দেখার জন্য সীমান্তে গিয়েছিলেন। এ সময় ওই কৃষককে আটক করে মারপিট করেছে বিএসএফ। খবর পেয়ে দ্রুত বিজিবির একটি টহল নিয়ে ঘটনাস্থলে গিয়েছে।

তবে আহত বাংলাদেশি কৃষকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান এই বিজিবি সদস্য।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

চোরাকারবারি সন্দেহে বাংলাদেশি কৃষককে পেটাল বিএসএফ

আপডেট টাইম : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩