শিরোনাম :
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৮:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / 27
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
মো. সালাহউদ্দিন বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
নিউজ লাইট ৭১
Tag :






















