ঢাকায় পৌঁছেছেন কেনেডি জুনিয়র
- আপডেট টাইম : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / 19
সপরিবারে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। তিনি প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।
শনিবার (২৯ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এম কেনেডি জুনিয়রের পরিবারের সদস্য যারা এ সফরে রয়েছেন, তারা হলেন- এম কেনেডি জুনিয়রের স্ত্রী ড. ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন ও ভাতিজা ম্যাক্স অ্যালেন।

এম কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।
ঢাকায় এক সপ্তাহের সফরে কেনেডি পরিবারের সদস্যরা বেশ কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তারা।
নিউজ লাইট ৭১