শিরোনাম :
আজ তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / 19
কয়েক দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে আজ জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া যশোরে ১৮.৪, চুয়াডাঙ্গায় ১৮.৭, রাজারহাটে ১৮.৮, শ্রীমঙ্গলে ১৯.০, বদলগাছীতে ১৯.১, দিনাজপুর, সিলেট ও ঈশ্বরদীতে ১৯.৪, সাতক্ষীরায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অঙশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :























