শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / 23

নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: নিউজ লাইট ৭১

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোনও ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে।

শুক্রবার দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লাখ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেপ্তার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। যা শুক্রবার মধ্যরাতে শেষ হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

আপডেট টাইম : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২