শিরোনাম :
প্রথমবারের মতো সারাদেশে শিক্ষক দিবস আজ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / 20
আজ বিশ্ব শিক্ষক দিবস। সরকারিভাবে প্রথমবারের মতো সারাদেশে শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর)।
এ বছরে শিক্ষক দিবসে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’।
দিবসটি উদযাপনে বিভিন্ন যায়গায় উৎসবের আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য, ১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
নিউজ লাইট ৭১
Tag :























