শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়ন প্রত্যাশায় বাংলাদেশ ও কোস্টারিকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 25

বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম মেক্সিকোতে নিযুক্ত আছেন। তিনি কোস্টারিকার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দেশটির রাষ্ট্রপতি রদ্রিগো সাভেসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। 

স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) কোস্টারিকার রাজধানী স্যান হোসেতে প্রেসিডেন্ট ভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ  জানান।

এ সময় তারা বাংলাদেশ ও কোস্টারিকার মধ্যে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম টুইট বার্তায় লেখেন, কোস্টারিকার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি। আশা করি আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সময় কোস্টারিকার রাষ্ট্রপতি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মেক্সিকোতে নিযুক্ত হওয়ার পর সমদূরবর্তী দায়িত্ব হিসেবে আবিদা ইসলাম কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। এরই অংশ হিসেবে তিনি কোস্টারিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওই বছরের ২৪ আগস্ট তিনি মেক্সিকোর বাংলাদেশ মিশনে কাজে যোগ দেন।

এর আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সম্পর্ক উন্নয়ন প্রত্যাশায় বাংলাদেশ ও কোস্টারিকা

আপডেট টাইম : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২