শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির ইঙ্গিত দেশজুড়ে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 20

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বাংলাদেশের কিছু অংশে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি…ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে বলা হয়, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়ায় ২৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বৃষ্টির ইঙ্গিত দেশজুড়ে

আপডেট টাইম : ০৫:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২