শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজের প্রলোভনে নারী পাচার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / 22

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারে কাজ করার প্রলোভন দেখিয়ে পার্শ্ববতী দেশে নারী পাচার চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি দল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), রিনা (৩৫), শাহ জামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) ও কমলি খাতুন সিমা (৩২)।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একদল মানবপাচারকারী সদস্য নারীদের বিউটি পার্লারে কাজ করার প্রলোভন দেখিয়ে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়।

একপর্যায়ে ওই নারীকে পার্শ্ববর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বলা হয়। তখন ওই নারী বুঝতে পারেন তাকে পাচার করে দেওয়া হচ্ছে। ভুক্তভোগী মেয়েটি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে মেয়েটি কৌশলে পালিয়ে বাসে যশোর থেকে নারায়ণগঞ্জ আসেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নারী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় আরও দুই নারীকেও উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, এ চক্র দীর্ঘদিন যাবত সহজ-সরল অভাবী নারীদের বিউটি পার্লারে কাজ করার প্রলোভন দেখিয়ে উন্নত জীবনের জন্য অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কাজের প্রলোভনে নারী পাচার

আপডেট টাইম : ০৫:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২