শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের সেরা জোক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • / 13

যে দলের শাসনামলে হাহাকার ছিল বিদ্যুতের, সে দলের বিক্ষোভ বছরের সেরা জোক (কৌতুক) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পঞ্চম বার্ষিক পেপার মিট অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আবদুস সবুর বলেন, বিএনপির আমলে দেশে বিদ্যুৎ-জ্বালানির জন্য হাহাকার হয়ে গিয়েছিল। দেশের মানুষ বিদ্যুতের জন্য রাস্তায় নেমেছিল। সেই সময় অনেক মানুষকে গুলি করে মেরেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়ন করেছেন। কোনো ইস্যু ছাড়া বিদ্যুতের জন্য বিএনপির বিক্ষোভ বছরের সেরা জোক।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, দেশে বিদ্যুৎ-জ্বালানির কোনো সংকট নেই। সরকার শুধুমাত্র ব্যয় সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। যেন ভবিষ্যতে কোনো সংকট না হয়। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে যায়। সেই জায়গা থেকে আজ দেশে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। দেশে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন।

দেশের মানুষ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বে দেবে বলে আশা ব্যক্ত করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশে আগামীতে বাংলাদেশ সারা বিশ্বের নেতৃত্ব দেবে। ইতিমধ্যে দেশ চতুর্থ শিল্প বিপ্লবের অনেক উন্নত দেশের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিভিশনের সম্পাদক ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আইইবি’র প্রেসিডেন্ট নূরুল হুদা, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সত্য প্রসাদ মজুমদার প্রমুখ।

নিউজ লাইট ৭১ 

Tag :

শেয়ার করুন

বছরের সেরা জোক

আপডেট টাইম : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২