শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে একের পর এক মিলছে মদের কন্টেইনার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / 15

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ছে একের পর এক মদের চালান। আরও দুই কন্টেইনার মদের চালান আটক করেছে কাস্টমস হাউস।

সোমবার বিকেলে কাস্টম হাউসের এআইআর শাখা ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চালানটি আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান আহমদ। তিনি জানান, আজ আবারো আমরা দুই কন্টেইনার ভর্তি মদের চালান জব্দ করেছি। দুই চালানেই বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। তার আগেই এআইআর শাখা ও পোর্ট কন্ট্রোল ইউনিট চালান দুটি আটক করে। ওই কন্টেইনারে কী পরিমাণ ও কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা ইনভেন্ট্রি শেষে জানানো হবে।

এর আগে রোববার একটি কন্টেইনার থেকে ১ হাজার ৪৩০ কার্টনে ১৫ হাজার ২০৪ লিটার বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি ৩ লাখ টাকা। এ চালানে ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

এছাড়া শনিবার বন্দর থেকে খালাস হওয়া দুই কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চালানটি গত ১৬ জুলাই চীন থেকে এসেছে নিলফামারীর উত্তরা ইপিজেডের ডনগ জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে। এ চালানগুলোর সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের জাফর আহমেদ। ঘোষণা ছিল টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্ট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বন্দরে একের পর এক মিলছে মদের কন্টেইনার

আপডেট টাইম : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২