শিরোনাম :
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট স্বাভাবিক রয়েছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / 18
ঈদের আগের দিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ঘাটে যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি থাকলেও ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছেন।
শনিবার (৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঘাটে যাত্রীর চাপ বেশি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন বাড়ির পথে। ঘাটে ফেরি ভিড়তেই তারা দৌড়ে উঠে পড়ছেন।
একই অবস্থা ছোটবড় যানবাহনগুলোরও। রাজধানী ছেড়ে আসা দূরপাল্লার বাস, ছোট গাড়ি, ট্রাকগুলোও ঘাটে এসেই ফেরি পার হতে পারছে। পারের অপেক্ষায় আর বসে থাকতে হচ্ছে না তাদের। এজন্য পরিবহন চালক ও যাত্রীরা স্বস্তি জানিয়েছে। ভোগান্তি ছাড়া লঞ্চেও পার হচ্ছে ঘরমুখো মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ২১টি ফেরি চলাচল করছে। শনিবার সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। ঘাটে অপেক্ষমাণ কোনো যানবাহন নেই। তাই স্বস্তি নিয়েই ফেরি পার হতে পারছে ঘরমুখো মানুষ।
নিউজ লাইট ৭১
Tag :























