শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / 14

বহুতল ভবনে আলোকসজ্জা (ছবি : সংগৃহীত)

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ অধিশাখার উপ-সচিব সাইফুল ইসলাম ভুইয়ার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়- বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।

এ দিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, আমরা এখন যেভাবে বিদ্যুৎ সাশ্রয় করছি, সেভাবে যদি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চালিয়ে নিতে পারি, তাহলে অনেকটাই ঘাটতি মেটাতে পারব।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

আপডেট টাইম : ০২:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২