শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বমোট ৫৮১১৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / 15

হজ ফ্লাইট শুরু হয় গত ৫ জুন।পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে চলতি বছর ৩০ দিনে (৪ জুলাই দিবাগত রাত ২টা পর্যন্ত) ৫৮ হাজার ১১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫৪ হাজার ২৯ জন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

মোট ১৬০টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি।

এ পর্যন্ত সৌদি আরবে মোট ১২ জন হজযাত্রী/হাজী ইন্তেকাল করেছেন। যারমধ্যে পুরুষ-৮, নারী-৪। মক্কায়-১০ ও মদিনা-২ জন।

আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সর্বমোট ৫৮১১৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

আপডেট টাইম : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২