শিরোনাম :
আরো ৩৮ লাখ ফাইজারের টিকা উপহার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / 15
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সময়ে বাংলাদেশকে আরো ৩৮ লাখেরও বেশি ফাইজারের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল সাত কোটি ২২ লাখেরও বেশি।
সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, বাংলাদেশকে ফাইজারের আরো ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়নেরও বেশি।
এসব টিকা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।
এর আগে, গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।
নিউজ লাইট ৭১
Tag :























