শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • / 13

৭ জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। ২০১৮ সাল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে এদিন সারা বিশ্বে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে বিভিন্ন দেশে দিবস উপলক্ষে নানা কার্মসূচি পালিত হচ্ছে।

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে ২০১৮ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য স্টেকহোল্ডাররাও যৌথভাবে দিবসটি পালন করে আসছে।

মঙ্গলবার সকালে দিবস উপলক্ষে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘উন্নত অর্থনীতির জন্য নিরাপদ খাদ্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভাপতিত্ব করবেন খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম।

এদিকে এবার দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গোটা বিশ্বে প্রতি দশজনের মধ্যে একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত। নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের উৎস হলেও অনিরাপদ খাদ্য অনেক রোগের কারণ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস

আপডেট টাইম : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২