শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে তাপমাত্রা বাড়বে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 13

আজ সকাল থেকেই রাজধানীতে ঝলমলে রোদে বাড়ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।

রোববার(৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয় ও দেশের অন্যত্র কম সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সারাদেশে তাপমাত্রা বাড়বে

আপডেট টাইম : ০৭:০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২