শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ক মহাসচিব ঢাকায়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / 15

সার্ক মহাসচিব এসালা রোয়ান উইরাকুন (ছবি: সংগৃহীত)

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব এসালা রোয়ান উইরাকুন পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন।

শনিবার (৪ জুন) দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকায় আসেন তিনি। সার্ক মহাসচিব ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে থাকার কারণে সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কম।

প্রায় ৬ বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় এলেন। এসালা রোয়ান উইরাকুনের অনেক আগেই ঢাকায় আসার কথা ছিল, তবে করোনা মহামারির কারণে তার এ সফর বিলম্বিত হয়।

সার্ক মহাসচিবের ঢাকা সফরকালে সংস্থাটির সঙ্গে বাংলাদেশ কীভাবে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কানেকটিভিটি জোরদারে আলোচনা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সার্ক মহাসচিব ঢাকায়

আপডেট টাইম : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২