শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / 17

যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

স্থানীয়রা জানান, বেনাপোলের শাঁখারিপোতা গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন ওই এলাকার আজিজুল হক বুকড়ার কাছ থেকে। ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিলো। সোমবার পাইলিং করতে গিয়ে মাটির নিচে পাত কুয়ার ভেতরে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা।

পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামখুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে।

ওই জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরুন্নবী ও ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিলো। দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।

এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমি তিনি পুরাতন কসবার মোতালেব ওরফে বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। এরমাঝে আজ শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।

এ ঘটনার পর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম, তদন্ত ওসি মনিরুজ্জামান পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম, ওপিবিআই, ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কঙ্কাল উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।ধারণা করা হচ্ছে বেশ কয়েকবছর আগে (আনুমানিক ৫ বছর) নিহতের মরদেহ ড্রামভর্তি করে জমিতে পুতে রাখা হয়েছিলো। হত্যাকারীরা লাশ গুম করার জন্য ড্রামের ভেতরে রেখে মুখ বন্ধ করে পুঁতে রাখে। তিনি জানিয়েছে, এটি কার লাশ তা বের করা সম্ভব হবে।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button

Tag :

শেয়ার করুন

ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২