শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের আক্রমণে মৌয়াল নিহত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / 15

বাঘের আক্রমণে নিহত মৌয়াল কাউসার গাইন

সুন্দরবনের বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার সুন্দরবনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাউসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, বৈধ পাস নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের মধু আহরণে যান কাউসা। গতকাল (শনিবার) নোটাবেকি খাল এলাকায় মধু আহরণ করার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন। তবে এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

স্টেশন কর্মকর্তা নুরু আলম বলেন, আমরা শুনেছি কাওছার নামের এক মৌয়াল ইন্ডিয়ার পারে মধু আহারণ করতে গিয়ে বাঘের আক্রমণে শনিবারে নিহত হয়েছেন। প্রথম দিনের ন্যায় উদ্ধার টিম দ্বিতীয় বারের মতো গহীন জঙ্গলে উদ্ধার তৎপরতা চালালেও তার লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাঘের আক্রমণে মৌয়াল নিহত

আপডেট টাইম : ০৭:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২