শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি বাড়ার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / 21

মেঘাচ্ছন্ন আকাশ (ছবি : সংগৃহীত)

দেশে গেল কয়েক দিনের তুলনায় বর্তমানে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। তাই গরমের তীব্রতাও বাড়তে দেখা গেছে। এমন অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরপর সারাদেশে ফের বৃষ্টি বাড়তে পারে বলেও দাবি সংস্থাটির।

শেষ ২৪ ঘণ্টায় শনিবার (১৪ মে) সকাল ৬টা থেকে রবিবার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পঞ্চগড় জেলার রাজারহাটে। এছাড়া সিলেট ৬২, সাতক্ষীরায় ৩৫, মংলায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

সিলেট অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এছাড়া ঢাকা, রাজশাহী ও বরিশাল অঞ্চল প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে।

যদিও রবিবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সেই সঙ্গে মাঝে মধ্যে বইছে দমকা বাতাস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে; ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের বেশকিছু এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। তিনি বলেন, আগামী দুদিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, টাংগাইল, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বৃষ্টি বাড়ার সম্ভাবনা

আপডেট টাইম : ০৬:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২