শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোডাউনে মিলল ১ হাজার ৫০ লিটার তেল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / 18

নগরের চৌমুহনীতে সিডিএ কর্ণফুলী মার্কেটের একটি গুদাম থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে খাজা স্টোর নামে ওই দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে বহদ্দারহাট ও চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। বহদ্দারহাটে তেলের ডিলাররা কোন কারসাজি করছেন কি না, তা খতিয়ে দেখেছেন। সেখানে তারা কোনো অনিয়ম পায়নি।

তিনি আরও বলেন, চৌমুহনী এলাকায় কর্ণফুলী মার্কেটে ভোজ্যতেলের দোকানগুলোতে অভিযান পরিচালনার সময় মেসার্স খাজা স্টোরের গোডাউনে ১ হাজার ৫০ লিটারের বেশি মজুতকৃত তেলের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় তেলগুলো তাৎক্ষণিক আশপাশের দোকানে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তেল মজুত করার অপরাধে ভোক্তা অধিকার আইন মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার রাতে ফটিকছড়ি উপজেলায় এক দোকানির বাড়িতে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ করার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক দোকানির বাড়িতে তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

নিউজ লাইট ৭১

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
sharethis sharing button
Tag :

শেয়ার করুন

গোডাউনে মিলল ১ হাজার ৫০ লিটার তেল

আপডেট টাইম : ০৭:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২