শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ টানা এগারো দিন করোনায় মৃত্যুহীন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • / 11

দেশে করোনা ভাইরাসের উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে (ছবি: ফাইল)

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১১ দিন করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ। এর আগে সবশেষ করোনায় মৃত্যুর খবর এসেছিল গত ২০ এপ্রিল। সেদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল একজনের।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৫ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন শুক্রবার শনাক্ত হয়েছিল ১৭ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ মারা যায় ২৬৪ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

রবিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) দুই হাজার ৬৪৩টি পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৫৪ হাজার ৩৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৩৮ হাজার ৭৩০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ১০৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৯৩ জনসহ মোট ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৬১ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৬ কোটি ৭৪ লাখের বেশি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ টানা এগারো দিন করোনায় মৃত্যুহীন

আপডেট টাইম : ০৯:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২