ধরা পড়ল সাড়ে ৩ মণের বোল মাছ
- আপডেট টাইম : ০১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 13
জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩ মণ (১৪০ কেজি) ওজনের একটি বোল মাছ। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ডেইলপাড়া পয়েন্টে মাছটি ধরা পড়ে।
ডেইলপাড়ার জেলে আব্দুর রশিদের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি তার কাছ থেকে মাছটি এই দামে কিনে নেন।
সেন্ট মার্টিন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শুভ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত জানান।
জেলে আবদুর রশিদ বলেন, সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটি মাছও ধরতে পারিনি। হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে শেষ বারের মতো জাল টানলে মাছটি ধরা পড়ে। সাগর থেকে মাছটি উঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্ট মার্টিন জেটিঘাটে নেয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছের ওজন ১৪০ কেজি। মাছটি ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরাও ভালো দাম পাচ্ছেন।
গত ২-৩ বছর আগে সেন্ট মার্টিন দ্বীপে ৩৮ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছিল বলে জানান স্থানীয়রা। এরপর এই প্রথম এত বড় মাছ ধরা পড়ল।
নিউজ লাইট ৭১























