শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে জাহাজডুবি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / 19

জাহাজডুবি (ফাইল ছবি)

চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ওই জাহাজের ১১ জন নাবিক সমুদ্রে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে গেছে। এছাড়া ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, জাহাজটি কি কারণে ডুবেছে সেটি আমরা জানতে পারিনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে আমাদের যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। জাহাজটি ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

আমরা জানতে পেরেছি, জাহাজের ১১ জন নাবিক নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাগরে জাহাজডুবি

আপডেট টাইম : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২