শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • / 15

প্রতীকী ছবি

গতকালের মতো আজ শুক্রবারও সারা দেশে আজও দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যহত থাকতে পারে।

আজ দেশের রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ০৪:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২