শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের দাবি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / 19

দেশে প্রতিদিন সহস্রাধিক কন্যাশিশু পর্নোগ্রাফি ও সাইবার বুলিংয়ের শিকার হয় (ছবি: সংগৃহীত)

শিশুদের সুরক্ষায় একটি পৃথক অধিদফতর গঠনের সুপারিশসহ কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক এবং প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের দাবি জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

রবিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন’ প্রকাশ করে সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেন তারা।

সংবাদ সম্মেলনে ২০২১ সালে বছরব্যাপী সারাদেশে কন্যাশিশু নির্যাতন নিয়ে জরিপ প্রকাশ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জরিপ করেন তারা।

যৌন হয়রানি ও নির্যাতন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সারাদেশে ১ হাজার ১১৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৭২৩ জন এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ১৫৫ জন। এছাড়া ২০০ জন প্রতিবন্ধী কন্যাশিশুও ধর্ষণের শিকার হয়েছে।

এর আগে ২০২০ সালে দেশে ধর্ষণের সংখ্যা ছিল ৬২৬ জন। এ হিসেবে এক বছরে দেশে কন্যাশিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে ৭৪.৪৪ শতাংশ। ২০২১ সালে মোট ১১৬ জন কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ৫ জন বিশেষ শিশুও রয়েছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১০৪ জন। গত বছরের তুলনায় এ বছর যৌন হয়রানি বৃদ্ধির হার প্রায় ১২ শতাংশ। এছাড়া ২০২১ সালে পর্নোগ্রাফির শিকার হয়েছে ৫২ জন কন্যাশিশু।

প্রতিবেদনে বলা হয়, দেশে প্রতিদিন সহস্রাধিক কন্যাশিশু পর্নোগ্রাফি ও সাইবার বুলিংয়ের শিকার হয়। এর মধ্যে গড়ে প্রায় ২৫ থেকে ৩০ জন ভিকটিম সাইবার হয়রানি সম্পর্কিত অভিযোগ কেন্দ্রে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দাখিল করে। প্রতিদিন ৩০টি অভিযোগ দাখিল হলে মাসে আনুমানিক ৯০০টি অভিযোগ জমা হয় বলে ধরে নেওয়া যায়।

এসিড নিক্ষেপ সম্পর্কে জানানো হয়, ২০২১ সালে দেশে ১০ জন কন্যাশিশু এসিড আক্রমণের শিকার হয়েছেন। এছাড়া অপহরণ ও পাচারের শিকার হয়েছেন ২০৬ জন কন্যাশিশু।

বাল্যবিবাহ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এক বছরে বাল্যবিয়ের শিকার হয়েছে ২ হাজার ৮৬৮ জন কন্যাশিশু। গড়ে প্রতিটি ইউনিয়নে ২১ জন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১৪ শতাংশ বেশি।

এ সময় ৮৭ জন কন্যাশিশুকে বাল্যবিবাহ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এক বছরে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন কন্যাশিশু, এর মধ্যে যৌতুক দিতে না পারায় ৯ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে ২৪২ জন কন্যাশিশু আত্মহত্যা করেছে। প্রেমে প্রতারণার শিকার হয়ে ৬১ জন ও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে ৫৬ জন কন্যাশিশু আত্মহত্যা করেছে। এছাড়া ২০২১ সালে ২৭২ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২৪টি জাতীয়, স্থানীয় ও অনলাইন দৈনিক পত্রিকা থেকে ৬ থেকে ১৯ বছর বয়সের কন্যাশিশুদের প্রতি নির্যাতনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৩টি ক্যাটাগরির আওতায় ৫৬টি সাব-ক্যাটাগরিতে এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।

ধর্ষণের বিচার সম্পর্কে বলা হয়, ২০২১ সালে ৮০৪টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিভাবকরা আইনগত পদক্ষেপ নিয়েছেন। তবে, ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিচারের জন্য কেবল জিডি, কেস ফাইল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অল্পসংখ্যক আটক করলেও পরবর্তীতে তারা অধিকাংশই জামিনে মুক্তি পেয়ে নির্যাতিত কন্যাশিশুসহ অভিভাবকদের বিভিন্ন রকম হুমকি দিয়ে যাচ্ছে। চূড়ান্ত শাস্তির কোনো তথ্য পাওয়া যায় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার জ্বলি, ব্র্যাকের জিজেডি অ্যান্ড পিভাউ পরিচালক নবনীতা চৌধুরী, গুডনেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মাইনুল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের দাবি

আপডেট টাইম : ০২:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২