শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুঃসহ যানজট ঢাকা-আরিচা মহাসড়কে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / 19

ঢাকার ধামরাইয়ে তীব্র যানজটে বিপাকে পড়েছে হাজারো যাত্রী। প্রায় প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে তীব্র যানজট দেখা যায়। চালকদের গাড়ির ইঞ্জিন বন্ধ রেখে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা সম্প্রসারণ করতে রাস্তার দু’পাশে খনন করা হয়েছে। আবার রাস্তার মাঝে সেতু ভেঙে রাস্তা মেরামতের কাজ চলমান। ফলে প্রতিনিয়ত রাস্তায় যানজট লেগেই থাকে। তবে গত কয়েক দিন ধরে এই যানজট তীব্র আকার ধারণ করেছে। বিপাকে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। ধামরাই থেকে নবীনগর যেতে যেখানে ৫-১০ মিনিট সময় লাগে সেখানে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা।

এই যানজট ধামরাই উপজেলার শ্রীরামপুর থেকে সাভারের স্মৃতিসৌধ পর্যন্ত। তবে যানযট নিরসনের জন্য রাস্তায় কোনো হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ দেখা যায়নি।

একাধিক বাসের চালক জানান, এভাবে যানজট লেগে থাকলে অফিসগামী কোনো লোক সঠিক সময়ে যেতে পারবে না। রোগী বহনকারী গাড়ি থাকলে তো কথাই নেই।

শত শত শিক্ষার্থী ধামরাই থানা রোড থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা হেটে যায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দুঃসহ যানজট ঢাকা-আরিচা মহাসড়কে

আপডেট টাইম : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২