শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 17

তাপমাত্রা বাড়তে পারে (ছবি : নিউজ লাইট ৭১)

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি অনেক দূরে অবস্থান করায় বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এ দিকে, বৃষ্টি হওয়ায় দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা ফের বাড়ার ধারায় ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাড়তে পারে তাপমাত্রা

আপডেট টাইম : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২