ব্রিটিশ হাইকমিশনে উড়ল ইউক্রেনের পতাকা
- আপডেট টাইম : ০৬:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / 17
ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা ওড়ানো হয়।
এ বিষয়ে এক টুইটার বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রবিবার বিনা উসকানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।
উল্লেখ্য, পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশসেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত এ ঘটনায় রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী।
নিউজ লাইট ৭১























