শিরোনাম :
সাশ্রয়ী মূল্যে ছয় পণ্য দেবে সরকার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / 17
দেশের এক কোটি গরিব মানুষের জন্য পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য সরবরাহ করবে সরকার। পণ্যগুলো হলো—পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, এর আগে ৫০ লাখ দুস্থ মানুষকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছিল। আমরা চিন্তা কেরেছিলাম এবার তাদের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যমূল্য পৌঁছে দেয়া যায় কি না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয় এবার ১ কোটি মানুষের জন্য সেই ব্যবস্থ করতে। তাই রমজান মাস সামনে রেখে সরকারিভাবে ১ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।
নিউজ লাইট ৭১
Tag :























