রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / 17

ছবি: নিউজ লাইট ৭১

মহানগর ও আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের মূল হোতাসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করতো।

পুলিশ বলছে, ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং বি-বাড়ীয়াসহ ঢাকা মহানগরের আশেপাশে এলাকায় বেশ কয়েকটি ডাকাতি করেছে। এ চক্রের সঙ্গে আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত বেশ কিছু সদস্য সম্পৃক্ত রয়েছে।

রোববার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তাররা হলো- মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী, জাহাঙ্গীর আলম, জমির খান, মজিবর রহমান মজিদ ওরফে মোক্তার, মাসুম, শফিকুল খরাদী, কুদ্দুস আলী ও কাউছার।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হায়েস মাইক্রোবাস, ১টি বাটযুক্ত ব্যারেল কাটা দুনালা বন্দুক, ১টি ওয়্যারলেস সেট, ১টি হ্যান্ডকাফ, ২টি ডিবি লেখা নকল জ্যাকেট, ২টি লোহার চাপাতি ও ২টি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়।

হাফিজ আক্তার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বসিলা তিন রাস্তার মোড়ে নূর বিরিয়ানী দোকানের সামনে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ১টি হাইয়েস মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার নিয়ে অস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে ফোর্সসহ রাত প্রায় পৌনে ৮টার সময় উক্ত স্থানে হায়েস গাড়িটির সামনে ডিবি লেখা স্টিকার লাগানো এবং ড্রাইভারের পাশের সিটে বসা ব্যক্তির হাতে ওয়্যারলেস সেট দেখতে পাওয়া যায়।

তিনি বলেন, পরিচয় নিশ্চিত করার জন্য ডিবি পুলিশের টিম সামনে গেলে হায়েস মাইক্রোবাসের সামনে থাকা প্রাইভেটকারটি দ্রুত গতিতে গাবতলীর দিকে চলে যায়। পরে ফোর্সসহ হাইয়েস মাইক্রোবাসটি ঘিরে ফেলা হয়। মাইক্রোবাসের বাম পাশের দরজা খুলে ডিবি লেখা জ্যাকেট পরা একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় জাহাঙ্গীর আলম এবং অভিযুক্ত হায়েচ মাইক্রোবাসটিকে তাৎক্ষণিক ঘিরে ফেলে অন্যান্যদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিগত কয়েক মাসে এ দুর্ধর্ষ ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং বি-বাড়ীয়াসহ ঢাকা মহানগরের আশেপাশে এলাকায় বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত করেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, এ চক্রের সঙ্গে বিভিন্ন আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত বেশ কিছু সদস্য সম্পৃক্ত। এ পেশাদার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এঘটনায় গতকাল রাতেই মোহাম্মদপুর থানায় একটি ডাকাতির মামলা হয়েছে বলে এ জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট টাইম : ০৬:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২