রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ক্ষতি করার জন্যই বিএনপির লবিস্ট নিয়োগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • / 16

ছবি সংগৃহীত

দেশের ক্ষতি করার জন্যই বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ড. মোমেন বলেন, আমাদের তথ্য অনুযায়ী, বিএনপি অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট নিয়োগ করা আইনবিরোধী নয়, কিন্তু দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ করলো।

তিনি বলেন, যখন কেউ কাউকে অপহরণের জন্য একজন বিদেশিকে টাকা দেয়, তখন উদ্দেশ্যটা ঠিক থাকে না। কিংবা যখন দেশের ক্ষতির জন্য কাউকে পয়সা দেয়, সেটি কিন্তু যথেষ্ট অন্যায়। বিএনপির লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। আর যুদ্ধাপরাধীর শাস্তি যাতে না হয়, এ জন্য তারা লবিস্ট নিয়োগ করেছিল। তখন ভুল ধারনাটি পরিবর্তনের জন্য একটি পাবলিক রিলেসন্স ফার্ম নিয়োগ করা হয়েছিল। এবং এটি করেছিল সরকার। এগুলো অনেকদিন ধরে আছে। এগুলো নতুন নয়। এরশাদের সময় থেকে এগুলো প্রচলিত আছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না। এ ধরনের তথ্য প্রকাশের দায়িত্ব মিডিয়ারও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি যদি অনেকদিন ধরে লবিস্ট নিয়োগ করে থাকে, এতদিন পরে কেন এটি সম্পর্কে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা তো কারও পেছনে লেগে থাকি না।

বুধবার সংসদে লবিস্ট নিয়োগ নিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে তিনি এ বিষয়ে তথ্য উপস্থাপন করবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের ক্ষতি করার জন্যই বিএনপির লবিস্ট নিয়োগ

আপডেট টাইম : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২