ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / 81

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশকে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের জানমাল এবং ফসল ও মাছের ঘেরকে। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই।

বুধবার সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঘূর্ণিঝড় যশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আমাদের পশ্চিমে ওডিশার উত্তরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি, বিকাল ৪টা নাগাদ এটি ওডিশা অতিক্রম করবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইতোমধ্যে সকালে ওডিষ্যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এটি মুভমেন্ট করলেও ওডিশা এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে করবে। বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। 

এ সময় মন্ত্রীর পাশে থাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহসীন বলেন, এটি একদম সাইন্টিফিক হিসাব।

এনামুর রহমান বলেন, জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাব ১৪ জেলায় আমরা পেয়েছি। 

তিনি আরও বলেন, যশ মোকাবিলায় সরকারের সার্বিক পূর্বপ্রস্তুতি হিসেবে আমরা গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করেছি। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই

আপডেট টাইম : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১