নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় ৯টা থেকে ৩টা পর্যন্ত
- আপডেট টাইম : ০৪:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / 62
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময়ে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
এছাড়া খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
একইসঙ্গে অতি জরুরি প্রয়োজন ব্যতিত ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
লকডাউনে সকল সরকারি-বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এছাড়া সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।
পাশাপাশি শিল্পকারখানাসমূহ স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
নিউজ লাইট ৭১























