রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সব সময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / 60

ভারত সব সময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 নরেন্দ্র মোদি বলেন, “ভারত সব সময় বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পাশে থাকবে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সব সময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করা হয় এবং সব সময় বাংলাদেশ পাশে থাকবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যাপক উন্নয়ন করেছে।”

এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে তার (মোদি) এই সফর একটি অনন্য মাইলফলক।”

ভারত সরকারকে উপহার হিসেবে করোনাভাইরাস টিকা পাঠানোর জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। ভারত থেকে চুক্তিভিত্তিক টিকাগুলোও সময়মতো আসবে বলে আশা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোদি বঙ্গভবনে ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারত সব সময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে

আপডেট টাইম : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১