রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ তাপমাত্রা কমতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / 59

বেশ কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ আজও অব্যাহত আছে। তবে আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২৮ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আজ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আজ তাপমাত্রা কমতে পারে

আপডেট টাইম : ০৪:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১