শিরোনাম :
গত পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / 76
গত পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
বুধবার (২৪ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা’র আজ ৮ম দিনে থিম ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অতিথি হিসাবে ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
নিউজ লাইট ৭১
Tag :























