রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 63

চীনের উহান থেকে ছড়ানো বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনভাইরাসের কারণে দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

দেশে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা লাগামহীন বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার অনুমোদন করে না।’

তিনি আরও বলেন, ‘আমরা পরীক্ষা নিচ্ছি। স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি। যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না। তাই করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে হবে।’

দেশের পর্যটনকেন্দ্রগুলো থেকে করোনার সংক্রমণ বেশি হচ্ছে। কারণ মানুষ দীর্ঘ সমায় ঘরে থাকায় এখন বেশি বাহিরমুখি হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই এগুলো হচ্ছে। তাই সেসব স্থানে মানুষের যাতায়াত সীমিত করার বিষয়েও জোর দেন মন্ত্রী।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

আপডেট টাইম : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১