মশা মারতে ঢাকার জলাশয়ে ব্যাঙ
- আপডেট টাইম : ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / 49
মশা মারতে ঢাকার জলাশয়ে ব্যাঙ ছাড়তে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি)। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ১০টি জলাশয়ে দশ হাজার ব্যাঙের পোনা ছাড়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানায়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী জানান, যে ব্যাঙের পোনাগুলো জলাশয়ে ছাড়া হয়েছে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই পোনা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হবে। তারপর থেকে এরা মশার লার্ভা খাওয়া শুরু করবে।
তিনি আরো জানান,মূল পরিকল্পনা হচ্ছে এই ব্যাঙগুলো বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে ফেলবে। এতে মশার বিস্তার ঠেকানো যাবে।
যে ব্যাংকের পোনাগুলো ছাড়া হয়েছে সেগুলো দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে।
মশা মারতে এর আগেও নানা কর্মসূচী হাতে নিয়েছে সিটি কর্পোরেশনগুলোকে। তবে সে উদ্যোগগুলো তেমন সফল হয়নি। এর আগে মশা মারার জন্য গাপ্পি মাছ, হাঁস, তেলাপিয়া মাছ জলাশয়ে ছাড়া হয়েছিল।
নিউজ লাইট ৭১























