রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ইতিহাস বিকৃতি ঘটায় তারা এক ধরনের দুষ্কৃতকারী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / 74

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ইতিহাস বিকৃতি ঘটায়, তারা ইতিহাসের পাতায় এক ধরনের দুষ্কৃতকারী।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত সিটি আউটার রিং রোডে সাইকেল লেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল এই ভুলগুলো করেছে, তারা সেই ভুল থেকে বের হয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তাহলে দেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করেছিলাম, তারা (বিএনপি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে সত্যটাকে মেনে নেবেন, ইতিহাস মেনে নেবেন। কিন্তু তারা জন্মলগ্ন থেকে কয়েক দশক ধরে যে ইতিহাস বিকৃতি করে আসছেন, ৭ মার্চ পালন করতে গিয়েও সেটি থেকে বেরিয়ে আসতে পারেন নাই।’

তিনি বলেন, বঙ্গবন্ধু এমনভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জনগণ বুঝতে পেরেছিল কী করতে হবে। তখন সবাই মাঠে নেমে পড়েছিলেন ‘বাঁশের লাঠি তৈরি কর, বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানে। কিন্তু পাকিস্তানিরা সেটা বুঝতে পারে নাই, বুঝলেও অভিযুক্ত করতে পারে নাই।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন দেখলাম ৭ মার্চ পালন করতে গিয়ে বিএনপি যে বক্তব্য দিল, পাকিস্তানিরা যেমন বুঝতে পারে নাই, তেমনি বিএনপিও বুঝতে পারে নাই। পাকিস্তানিদের বুঝের সঙ্গে বিএনপির বুঝের খুব মিল রয়েছে।’

সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন, কেবিএম শাহজাহান, জসিম উদ্দিন শাহ, এমআর আজিম, রোমানা নাছরিন, সচিব আনোয়ার পাশা প্রমুখ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যারা ইতিহাস বিকৃতি ঘটায় তারা এক ধরনের দুষ্কৃতকারী

আপডেট টাইম : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১