রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / 72

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

বুধবার (১০ মারছ) বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেন। 

কোভিড-১৯ মহামারির বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আপডেট টাইম : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১