রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / 95

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ সময় তার সঙ্গে ছিলেন।

নভেল করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে এ বছর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন না।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১