রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিনিধি দল যাচ্ছে ভাসানচরে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 92

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর পরিদর্শনে যাচ্ছে। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে করে ভাসানচর যাচ্ছে তারা।

ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ভাসানচর যাচ্ছে। 

ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে বলে জানা গেছে।

ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। তারা আগামী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

প্রতিনিধি দল যাচ্ছে ভাসানচরে

আপডেট টাইম : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১